ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

কুয়েত-বাহরাইনের ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর অঞ্চলজুড়ে অবস্থিত
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৩৮ সময়
কুয়েত-বাহরাইনের ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর অঞ্চলজুড়ে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানি সামরিক বাহিনীর দাবি, রাতের অভিযানে নৌ ও মহাকাশ ইউনিট যৌথভাবে অংশ নেয়। অভিযানের মূল লক্ষ্য ছিল কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ মোট আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।


ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে উপকূলীয় পাঁচটি চৌকিতে যুক্তরাষ্ট্রের হামলার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘনের পথ বেছে নিয়েছে এবং সাম্প্রতিক হামলাও তারই ধারাবাহিকতা। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলকারী নৌযানের তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের ওপর রয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও কঠোর ও বিধ্বংসী। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।


সূত্র: প্রেস টিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার