ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৭১ এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না : জামায়াতকে মির্জা ফখরুল অধিবেশনের শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহতের দাবি আফগানিস্তানের

আফগানিস্তানের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার অভিযোগ তুলেছে তালেবান সরকার।
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহতের দাবি আফগানিস্তানের

আফগানিস্তানের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার অভিযোগ তুলেছে তালেবান সরকার। সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তালেবান প্রশাসনের মুখপাত্র এ দাবি করেন। তবে নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।


তালেবান সরকারের বক্তব্য অনুযায়ী, পাকতিকা, পাকতিয়া ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, হামলার শিকারদের মধ্যে সাধারণ নাগরিকও রয়েছেন, যা নতুন করে সীমান্ত পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে। অন্যদিকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান। তবে এর আগে দেশটির তথ্যবিষয়ক দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান ও পরবর্তী আকাশ হামলায় ২৯ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে।


পাকিস্তানের দাবি, সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও করাচিসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনার পর এসব অভিযান পরিচালনা করা হয়েছে। দুই পক্ষের ভিন্নমুখী বক্তব্যের কারণে সীমান্ত অঞ্চলের প্রকৃত পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর