ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা আবার চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ী মহলে ফিরেছে স্বস্তি
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা আবার চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ী মহলে ফিরেছে স্বস্তি ও আশাবাদ। বিশেষ করে বাংলাদেশি ক্রেতাদের কাছে জনপ্রিয় বাজারগুলোতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে আসার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় ব্যবসায়ী নেতারা বৈঠকে বসেন। সেখানে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা, সেবা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শনার্থীরা যাতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হন, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।


নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাজার এলাকার নজরদারি সরঞ্জামগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ীদের মতে, বাংলাদেশি অতিথিদের জন্য নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে উভয় পক্ষই উপকৃত হবে। ভিসা চালুর আনন্দে স্থানীয় ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের বিশ্বাস, বাংলাদেশি পর্যটকদের আগমন বাড়লে বাজারের বিক্রি যেমন বৃদ্ধি পাবে, তেমনি হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসহ সংশ্লিষ্ট খাতগুলোও নতুন করে ঘুরে দাঁড়াবে।


ব্যবসায়ীদের ভাষ্য, গত দুই বছরে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় বাজারকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়েছিল। এখন ভিসা পুনরায় চালুর ফলে সেই স্থবিরতা কাটবে এবং ব্যবসা-বাণিজ্যে আবারও সুদিন ফিরবে বলে তারা আশা করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল