ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৭১ এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না : জামায়াতকে মির্জা ফখরুল অধিবেশনের শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

আফগান সীমান্তে মুহুর্মুহু হামলা পাকিস্তানের, নিহত ২৯

আফগানিস্তান সীমান্তসংলগ্ন অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে অন্তত ২৯ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে পাকিস্তান।
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
আফগান সীমান্তে মুহুর্মুহু হামলা পাকিস্তানের, নিহত ২৯

আফগানিস্তান সীমান্তসংলগ্ন অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে অন্তত ২৯ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে পাকিস্তান। সাম্প্রতিক একাধিক প্রাণঘাতী হামলার জবাব হিসেবেই স্থল ও বিমান সমন্বিত এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি ধ্বংস করা হয়েছে। অভিযানে বিমান হামলার পাশাপাশি স্থল বাহিনীকেও ব্যবহার করা হয়। তবে এ বিষয়ে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এর আগে করাচিতে আধাসামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হন। ওই ঘটনার পরপরই কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। হামলার দায় একটি নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সহযোগী অংশ স্বীকার করেছে বলেও দাবি করা হয়েছে। পাকিস্তানের ভাষ্য, সীমান্তের ওপারে অবস্থান করা সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। তাই এসব গোষ্ঠীর আশ্রয়স্থল ও প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করেই অভিযান পরিচালিত হয়েছে।


বিশ্লেষকদের মতে, এই নতুন সামরিক পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তজুড়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং নিরাপত্তা সংকটের কারণে দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে। যদিও আন্তর্জাতিক পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে উত্তেজনা কমানোর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তবুও সীমান্ত পরিস্থিতি এখনও অস্থির রয়ে গেছে। ফলে নতুন এই অভিযানের পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর কূটনৈতিক মহলের।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর