ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৭১ এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না : জামায়াতকে মির্জা ফখরুল অধিবেশনের শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট আর্জেন্টিনা ম্যাচের আগে কেপ ভার্দে অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা শেষ মুর্হূতের গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করে। পুলিশ জানায়, গত বুধবার একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে—এমন তথ্য পাওয়ার পর তারা সেখানে যায়। অভিযানের সময় বাড়িতে থাকা কয়েকজন পুরুষ পালিয়ে যান বলে দাবি করেছে পুলিশ। পরে তিন নারীকে আটক করে গ্রেপ্তার দেখানো হয়।


অভিযান চলাকালে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিনে রাখা কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক নারীরা মাংসটি গরুর বলে জানিয়েছেন এবং দাবি করেছেন, পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে এগুলো নিয়ে এসেছিলেন। জেলা পুলিশের কর্মকর্তা অভিষেক সিং জানান, উদ্ধার করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে।


পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার নারীদের স্বামী এবং তাদের এক আত্মীয়কে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কর্মরত বলে জানা গেছে। তিন নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের আওতায় মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ দাবি করেছে, ঘটনাস্থল থেকে প্রায় এক কেজি রান্না করা ও এক কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে। এদিকে উদ্ধার হওয়া মাংস কোথা থেকে আনা হয়েছিল এবং পরিবারটি আগে এমন কোনো মাংস সংগ্রহ করেছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর