ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

নাটকীয় টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

রুদ্ধশ্বাস লড়াই, অতিরিক্ত সময়ের উত্তেজনা আর টাইব্রেকারের নাটকীয়তার শেষে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
নাটকীয় টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

রুদ্ধশ্বাস লড়াই, অতিরিক্ত সময়ের উত্তেজনা আর টাইব্রেকারের নাটকীয়তার শেষে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় লাতিন আমেরিকার দলটি। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল জার্মানির পায়ে। প্রথমার্ধে তারা প্রায় ৭৮ শতাংশ সময় বল দখলে রাখলেও আক্রমণে কার্যকর হতে পারেনি। বরং ৪২তম মিনিটে মাতিয়াস গালারজার ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো।


বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। অবশেষে ৫৪তম মিনিটে কাই হাভার্টজের হেডে সমতায় ফেরে ইউরোপের শক্তিশালী দলটি। এরপর দুই দলই কয়েকটি সুযোগ পেলেও আর কোনো গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে জার্মানি একবার জালের দেখা পেলেও ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়ে যায়। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণের দায়িত্ব যায় টাইব্রেকারের ওপর।


টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। তিনি জার্মানির দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দেন। অন্যদিকে শেষ দিকে জনাথন টাহের শট বারের ওপর দিয়ে চলে গেলে জয়ের সুবর্ণ সুযোগ পায় প্যারাগুয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে হোসে কানালেস সফলভাবে বল জালে পাঠান। এতে ৪-৩ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে প্যারাগুয়ে। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। আর শিরোপা প্রত্যাশী জার্মানিকে বিদায় নিতে হলো শেষ ৩২ থেকেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ