ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের ভয়াবহ হামলা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় আফগান বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:১৬ সময়
পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের ভয়াবহ হামলা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় আফগান বাহিনীর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, হামলার সময় আফগান দিক থেকে পাঠানো চারটি সামরিক ড্রোন তারা ভূপাতিত করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামাবাদ।


সাম্প্রতিক এই উত্তেজনার পেছনে কয়েকদিন আগের একটি সামরিক অভিযানের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ জুন আফগানিস্তানের কয়েকটি সীমান্তবর্তী এলাকায় বিমান অভিযান চালায় পাকিস্তান। ওই অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন এবং নিহতদের সবাই বেসামরিক নাগরিক ছিলেন। অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন কর্তৃপক্ষের দাবি, হামলায় ৩৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১৬০ জন।


আফগান প্রশাসন ওই বিমান হামলাকে ‘নৃশংস’ ও ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাকিস্তানের অবস্থান ভিন্ন। দেশটির তথ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, বিমান অভিযানে সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর বিভিন্ন ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং নিহতরা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক তৎপরতা দুই প্রতিবেশী দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করছেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ