ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতি বিজয়ের সরকার আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ‘এখনো জুলাইয়ের ভয়ানক দিনগুলোর ছবি ভেসে উঠে’ পেলে-মেসির অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিতে পারেন ওলিসে পশ্চিমবঙ্গে বিতর্কিত ‘অ্যান্টি-গুন্ডা বিল’ পাস, মানবাধিকার নিয়ে উদ্বেগ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে বিরোধী দল: জামায়াত আমির আনচেলত্তিকে নরওয়ের কোচ, ‘অপেক্ষা করো, আমরা আসছি’ চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদে স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

ইসরায়েলের আইনসভায় মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের একটি বিতর্কিত প্রস্তাব প্রাথমিক অনুমোদন পেয়েছে। দেশটির
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:২৩ সময়
মসজিদে স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল

ইসরায়েলের আইনসভায় মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে লাউডস্পিকার ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের একটি বিতর্কিত প্রস্তাব প্রাথমিক অনুমোদন পেয়েছে। দেশটির কট্টরপন্থী একটি রাজনৈতিক দলের উত্থাপিত এই প্রস্তাবকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত বিধান অনুযায়ী, সরকারি বিশেষ অনুমতি ছাড়া কোনো ধর্মীয় উপাসনালয়ে মাইক বা জনসমক্ষে শব্দ সম্প্রচারের যন্ত্র স্থাপন ও ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গের অভিযোগ উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট স্থাপনায় প্রবেশ করে তাৎক্ষণিকভাবে মাইক বন্ধ করার ক্ষমতা পাবে।


এ ছাড়া আইন অমান্যের ঘটনা অব্যাহত থাকলে উপাসনালয়ের ব্যবহৃত সাউন্ড সিস্টেম ও মাইক জব্দ করার সুযোগও রাখা হয়েছে। নতুন বিধান প্রথমবার লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার শেকেল পর্যন্ত অর্থদণ্ডের প্রস্তাব রয়েছে। আইনসভায় অনুষ্ঠিত প্রাথমিক ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৫০ জন এবং বিপক্ষে ৩৬ জন সদস্য ভোট দেন। তবে এটি এখনো চূড়ান্ত আইন নয়। কার্যকর হতে হলে আরও তিন দফা আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে অনুমোদন পেতে হবে।


প্রস্তাবটি ঘিরে দেশটিতে ধর্মীয় স্বাধীনতা, উপাসনার অধিকার এবং জনশৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমর্থকদের দাবি, শব্দদূষণ নিয়ন্ত্রণে এই উদ্যোগ প্রয়োজনীয়। অন্যদিকে সমালোচকদের মতে, এটি ধর্মীয় চর্চার ওপর অযৌক্তিক হস্তক্ষেপের শামিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ