ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু

বিশ্বকাপের নকআউট পর্বে ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে মেক্সিকোতে। ইকুয়েডরের বিপক্ষে জয় উদ্‌যাপন করতে গিয়ে রাজধানীতে
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু

বিশ্বকাপের নকআউট পর্বে ঐতিহাসিক জয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে মেক্সিকোতে। ইকুয়েডরের বিপক্ষে জয় উদ্‌যাপন করতে গিয়ে রাজধানীতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে শ্বাসরোধে চারজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার পর হাজার হাজার সমর্থক রাজধানীর প্রধান সড়কগুলোর একটিতে জড়ো হয়ে উদ্‌যাপনে মেতে ওঠেন। একপর্যায়ে অতিরিক্ত জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালালেও কয়েকজনকে আর বাঁচানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের মধ্যে কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নগর কর্তৃপক্ষ। পাশাপাশি ভবিষ্যতে বড় ধরনের জনসমাগম ও উদ্‌যাপনে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চার দশকেরও বেশি সময় পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ার আনন্দে মেতেছিল দেশটির ফুটবলপ্রেমীরা। তবে সেই ঐতিহাসিক সাফল্যের উদ্‌যাপন শেষ পর্যন্ত রূপ নিয়েছে এক বেদনাদায়ক ঘটনায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল