ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কার হাতে, রবিবার জানাবেন প্রেসিডেন্ট মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান

আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫০ সময়
আমিরের তৃতীয় বিয়ের অতিথি তালিকায় প্রাক্তন দুই স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই নতুন জীবনের সূচনা করবেন তিনি। বিয়ের আয়োজন রাখা হয়েছে একান্ত পারিবারিক পরিবেশে, যেখানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।


অতিথি তালিকায় রয়েছেন আমির খানের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী ও নির্মাতারও উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, মূল আয়োজন শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।


জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হবে। পরে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা রাখা হয়েছে। হবু দম্পতির পছন্দ অনুযায়ী খাবারের তালিকা প্রস্তুত করা হলেও সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা অভিনেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল