ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর এভাবে দেশ চালানো যাবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজের প্রজন্মের তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, দুপুর ৩:৪০ সময়
‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিজের প্রজন্মের তরুণদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তিনি বর্তমান তরুণ প্রজন্মকে ‘অলস’, ‘অতিরিক্ত সুবিধাভোগী’ এবং ‘উদারপন্থী চিন্তাধারায় প্রভাবিত’ বলে মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যমের এক টেলিভিশন আলোচনায় অংশ নিয়ে ২৮ বছর বয়সী এই কর্মকর্তা বলেন, বর্তমান তরুণদের একটি বড় অংশ কঠোর পরিশ্রমের পরিবর্তে সহজে সবকিছু পেতে অভ্যস্ত হয়ে পড়েছে। তার মতে, এই প্রবণতা দেশের ঐতিহ্যগত কর্মসংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।


অর্থনীতি নিয়ে তরুণদের অসন্তোষ প্রসঙ্গে তিনি দাবি করেন, অনেক তরুণ বাস্তবতার চেয়ে অভিযোগের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের ভিত্তি কঠোর পরিশ্রম, যোগ্যতা এবং ব্যক্তিগত প্রচেষ্টার ওপর প্রতিষ্ঠিত বলেও তিনি উল্লেখ করেন। আলোচনায় তিনি দেশের শিক্ষা ব্যবস্থারও সমালোচনা করেন। তার মতে, কিছু বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন মতাদর্শ প্রচার করা হচ্ছে, যা তরুণদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছে। এ কারণে ঘরে বসে শিক্ষা গ্রহণ কিংবা ধর্মভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পাঠানো অভিভাবকদের প্রশংসা করেন তিনি।


আলোচনার এক পর্যায়ে তরুণদের নিয়ে করা একটি রসিক মন্তব্যের জবাবে তিনি বলেন, তাদের কিউবা বা ইরানের মতো দেশে পাঠানো হলে তারা নিজ দেশের মূল্য আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এই বক্তব্যই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তার মন্তব্যের পর অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মনে করছেন, এই বক্তব্য তরুণদের অর্থনৈতিক বাস্তবতা, কর্মসংস্থান সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে খাটো করে দেখার শামিল। অন্যদিকে সমর্থকদের একটি অংশ বলছে, তরুণদের আত্মনির্ভরশীলতা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরতেই তিনি এ মন্তব্য করেছেন।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প