ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবীন শিক্ষার্থীদের
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময়
র‍্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই গভীর রাতে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে র‍্যাগিংয়ে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, রাত ১১টা থেকে প্রায় ২টা পর্যন্ত নবীনদের বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্তা করা হয়। প্রশাসনের মতে, এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে ক্যাম্পাস, বিভাগ বা আবাসিক হলে র‍্যাগিং কিংবা কোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা থাকলেও অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছেন।


ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের শনাক্ত করে। পরে ভুক্তভোগী নবীন শিক্ষার্থীরা লিখিত অভিযোগ জমা দেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থীরাও ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি লিখিতভাবে স্বীকার করেছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে র‍্যাগিংয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অবস্থানে থাকার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের নিরাপদ ও ভীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার