ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন। শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা দুই দেশের পারস্পরিক সম্পর্কের গভীরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই সহায়তা দুই দেশের মধ্যে আস্থা ও অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করেছে। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।


বিরোধীদলীয় নেতা আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সহযোগিতা আগামী দিনে শুধু দুই দেশের উন্নয়নেই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতেও ইতিবাচক অবদান রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ