ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও মাছের ঘের দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অস্রুসিক্ত চোখে রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার ২০৩০ পর্যন্ত আনচেলত্তিতেই আস্থা রাখছে ব্রাজিল বুকে ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিসে অপমান, শ্বশুরের আত্মহত্যা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বোর্ডের সব জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

কোমে আজ খামেনির জানাজা, বিশাল শোক র‍্যালির প্রস্তুতি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে নেওয়া হচ্ছে। সেখানে জানাজার নামাজ
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
কোমে আজ খামেনির জানাজা, বিশাল শোক র‍্যালির প্রস্তুতি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার পবিত্র শহর কোমে নেওয়া হচ্ছে। সেখানে জানাজার নামাজ ও বিশাল শোক র‍্যালির আয়োজন করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কোম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে পবিত্র জামকারান মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসমাগম ব্যবস্থাপনা-সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা শেষে শোক র‍্যালি শহরের প্রধান সড়ক অতিক্রম করে হযরত মাসুমেহ (আ.)-এর পবিত্র মাজারের দিকে যাবে।


এর আগে রাজধানী তেহরানে দুই দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়। পরে গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে বিশাল শোকযাত্রা শুরু হয়। আয়োজকদের ধারণা, দীর্ঘ এ শোক মিছিল সম্পন্ন করতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে ইরানের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধি ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা তেহরানে এসে শ্রদ্ধা জানিয়েছেন।


কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কোমে জানাজা শেষে বুধবার মরদেহ ইরাকের নজফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হযরত আব্বাস (রা.)-এর মাজারে নেওয়া হবে। এরপর তাঁর ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।


সূত্র: আইআরএনএ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা