ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, প্রিয় ফুটবল দল ব্রাজিলের পরাজয়
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, প্রিয় ফুটবল দল ব্রাজিলের পরাজয় এবং পরে সামাজিকভাবে বিদ্রুপ ও ট্রলের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এর পরই আত্মহত্যার ঘটনা ঘটে বলে তাদের ধারণা। সোমবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) স্থানীয় এক শ্রমজীবী যুবক। তিনি স্ত্রী ও দুই মাস বয়সী এক সন্তান রেখে গেছেন।


পরিবারের সদস্যদের ভাষ্য, ব্রাজিলের ম্যাচে পরাজয়ের পর থেকেই তিনি প্রচণ্ড মনঃকষ্টে ছিলেন। পরদিন সকালে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন মন্তব্য ও উপহাসে আরও ভেঙে পড়েন। পরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। নিহতের বাবা জানান, সকালে অনেকক্ষণ ডাকাডাকির পরও ছেলে দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন, রতন ব্রাজিল দলের নিবেদিতপ্রাণ সমর্থক ছিলেন। দল হেরে যাওয়ার হতাশা এবং পরবর্তী বিদ্রুপের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে পরিবারের ধারণা। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস