ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও মাছের ঘের দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অস্রুসিক্ত চোখে রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার ২০৩০ পর্যন্ত আনচেলত্তিতেই আস্থা রাখছে ব্রাজিল বুকে ব্যথা ওঠে ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিসে অপমান, শ্বশুরের আত্মহত্যা হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করলো যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বোর্ডের সব জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তি হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকেই
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ১০:৮ সময়
রোনালদো না খেললেই ভালো হতো: স্পেন কোচ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তি হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকেই দেখছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ৪১ বছর বয়স হলেও রোনালদো এখনও এমন একজন ফুটবলার, যিনি এক মুহূর্তেই ম্যাচের ফল বদলে দিতে পারেন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্রতিভাবান ও উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের তিনি গভীরভাবে সম্মান করেন। তার মতে, ফুটবলের প্রতি নিবেদন, পেশাদারিত্ব এবং মানসিক দৃঢ়তায় রোনালদো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ।


মজার ছলে তিনি বলেন, যদি রোনালদো না খেলতেন, তাহলে স্পেনের জন্য কাজটা কিছুটা সহজ হতো। তবে তিনি বিশ্বাস করেন, পর্তুগাল অধিনায়ক মাঠে নামবেন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে খেলতে প্রস্তুত তার দল। একই সঙ্গে স্পেন নিজেদের সেরা ফুটবল খেলেই জয় তুলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিও রোনালদোকেই পর্তুগালের সবচেয়ে ভয়ংকর অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এমন একজন খেলোয়াড়কে এক সেকেন্ডের জন্যও অবহেলা করার সুযোগ নেই। কারণ সামান্য ফাঁক পেলেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।


তবে গাভি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, স্পেনের রক্ষণভাগ যথেষ্ট শক্তিশালী এবং তারা রোনালদোসহ পুরো পর্তুগাল দলকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে বলে বিশ্বাস করেন। তার আশা, মাঠের লড়াইয়ে স্পেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা