ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ায় ট্রেনে আগুন

এবার ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:২ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:২ সময়
ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ায় ট্রেনে আগুন ছবি : সংগৃহীত
এবার ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।  তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। 

ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আনোয়ার হোসেন জানান, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নেভায়। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।

জানা গেছে, ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রবেশের পর ট্রেনে আগুন দেখা যায়। পরবর্তীতে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে পুনরায় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ ছিল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?