ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন! তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা নওগাঁয় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৫৭ সময়
তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার রাতে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চর এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি বৃদ্ধির ফলে তিস্তার তীরবর্তী বিভিন্ন চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। অনেক এলাকায় বাড়িঘরে পানি প্রবেশ করায় পরিবারগুলো দুর্ভোগে পড়েছে। নৌকা ও ভেলাই এখন অনেক গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম। শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দি মানুষ। পাশাপাশি সাপ ও বিষাক্ত প্রাণীর উপদ্রবও বেড়েছে।


স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকেল থেকে নদীর পানি অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে। রাতের মধ্যেই অনেক বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। তাদের আশঙ্কা, পানি আরও বাড়লে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। অন্যদিকে প্রবল স্রোতের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীতীরবর্তী সড়কগুলোও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে। সময়মতো মেরামত করা হলে বর্তমান ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হতো বলে তাদের দাবি।


পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকদিন ধরেই তিস্তার পানিপ্রবাহ বাড়ছিল। সোমবার রাতে তা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে উঠে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক ঘণ্টা পানির প্রবাহের ওপরই বন্যা পরিস্থিতির ব্যাপ্তি নির্ভর করবে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া নদীর কাছাকাছি না যাওয়ার এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড

ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড