ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার ২০ বছরের অলিখিত নিষেধাজ্ঞার পর কলকাতার আমন্ত্রণেই প্রত্যাবর্তন তসলিমা নাসরিনের আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি আদমজী ইপিজেডের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট দুপুরের মধ্যে ঢাকাসহ পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা মোসাদের সহায়তায় ক্ষমতায় ফেরার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

নরসিংদীতে তিন মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর বলে
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, দুপুর ১০:০ সময়
৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

নরসিংদীতে তিন মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করেছে, শিশুটির পা ভাঙেনি; কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ভিডিওটি বিকৃত করে অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে। ঘটনাটি গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার একটি গ্রামে ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জন্মের পর থেকেই অসুস্থ থাকায় শিশুটি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল। এ সময় পরিবারের গৃহস্থালির কাজের বাড়তি চাপকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষোভের বশে শিশুটির পায়ে মোচড় দেওয়ার একটি দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়।


পরে সেই ভিডিও সম্পাদনা করে শিশুটির পা ভেঙে দেওয়া হয়েছে—এমন দাবি ছড়িয়ে দেওয়া হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নেয়। বিষয়টি নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে সরাসরি পরীক্ষা করে এবং তার পরিবারের সঙ্গে কথা বলে। শিশুর বাবা ও মা পুলিশকে জানান, ভাইরাল ভিডিওটি সম্পাদিত এবং বাস্তবে তাদের সন্তানের পা ভাঙেনি। শিশুটির শরীরে কোনো ধরনের প্লাস্টার বা ব্যান্ডেজও নেই। তারা আরও জানান, পারিবারিক বিরোধের ঘটনাটি পরে আত্মীয়স্বজনের উদ্যোগে মীমাংসা হয়ে গেছে। এ কারণে তারা কোনো আইনি অভিযোগ করেননি।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে। তদন্তে পা ভাঙার কোনো প্রমাণ মেলেনি। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ধারণ করা ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম