ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারিংয়ে অন্যায্য সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ তুলে দলটিকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশন ঘিরে
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, বিকাল ৫:৫২ সময়
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারিংয়ে অন্যায্য সুবিধা পাচ্ছে—এমন অভিযোগ তুলে দলটিকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশন ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই পিটিশনে ইতোমধ্যে ৯৮ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে। পিটিশনে অভিযোগ করা হয়েছে, ম্যাচ পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে আর্জেন্টিনা এবং তাদের অধিনায়কের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। সেখানে দাবি করা হয়, প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে সব দলের জন্য সমান সুযোগ থাকতে হবে।


এই বিতর্কের সূত্রপাত মূলত শেষ ষোলোর আর্জেন্টিনা ও মিশরের ম্যাচকে ঘিরে। ওই ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল করে নাটকীয় জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে মিশর অভিযোগ তোলে, ভিডিও সহকারী রেফারির কয়েকটি সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং একটি গুরুত্বপূর্ণ ফাউল পর্যালোচনা করা হয়নি। মিশরের কোচও ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, মাঠে ন্যায্য প্রতিযোগিতার প্রতিফলন দেখা যায়নি। তার অভিযোগ, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।


অন্যদিকে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, আধুনিক ফুটবলে ভিডিও সহকারী প্রযুক্তি ব্যবহারের ফলে ইচ্ছাকৃতভাবে কোনো দলকে সুবিধা দেওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্কালোনি আরও বলেন, অতীতেও আর্জেন্টিনাকে নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে সমালোচনার জবাব মাঠের পারফরম্যান্স দিয়েই দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম