ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠকে
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:২৯ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, দুপুর ১২:২৯ সময়
আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে ইসি ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচনে ঢাকা অঞ্চলের ভোটের আগে-পরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

আরও জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ্য থেকে বৈঠকে উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বিজিবি ঢাকা সেক্টর কমান্ডারসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা।

এর আগে, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কয়েকদফা বৈঠকে বসেছিল ইসি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস