ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

রাঙ্গামাটিতে ট্রাকসহ ভেঙে পড়লো সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় একটি ইটবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতুর পাটাতন ধসে পড়েছে। এ ঘটনায় কাউখালী উপজেলা
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
রাঙ্গামাটিতে ট্রাকসহ ভেঙে পড়লো সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় একটি ইটবোঝাই ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতুর পাটাতন ধসে পড়েছে। এ ঘটনায় কাউখালী উপজেলা সদরের সঙ্গে রাঙ্গামাটি জেলা সদর এবং চট্টগ্রামের একমাত্র সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৮ জুলাই) দুপুরে কাউখালী-রাণীরহাট সড়কের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইটবোঝাই ট্রাক সেতু পার হওয়ার সময় হঠাৎ করেই পাটাতন ভেঙে যায় এবং ট্রাকটি সেতুর ওপর আটকে পড়ে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। ট্রাক অপসারণের পর জরুরি ভিত্তিতে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়রা জানান, কাউখালী উপজেলা সদরের সঙ্গে রাঙ্গামাটি ও চট্টগ্রামের যোগাযোগের জন্য কাউখালী-রাণীরহাট সড়কই একমাত্র ভরসা। প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই সড়কে চারটি বেইলি সেতু রয়েছে। দীর্ঘদিন ধরে সেতুগুলো জরাজীর্ণ অবস্থায় থাকলেও অস্থায়ীভাবে সংস্কার করে যান চলাচল চালু রাখা হয়েছিল।


স্থানীয়দের অভিযোগ, চারটি সেতুর মধ্যে দুটি স্থানে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণকাজ শুরু হলেও তা অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। ফলে পুরোনো বেইলি সেতুগুলোর ওপরই এখনও নির্ভর করতে হচ্ছে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, যে বেইলি সেতুটি ভেঙে পড়েছে, সেখানে স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের কার্যাদেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে বর্ষা মৌসুমের কারণে নির্মাণকাজ শুরু করতে বিলম্ব হচ্ছে।


এদিকে সেতু ধসে পড়ার ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান