ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

ব্রাউজারে ফিরেছে ফেসবুক

প্রায় দেড় ঘণ্টার প্রযুক্তিগত সমস্যার পর আবারও স্বাভাবিক হয়েছে ফেসবুকের ওয়েব সংস্করণ। রোববার (১৯ জুলাই) বিকেলে ডেস্কটপ ও
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ৪:১৯ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, দুপুর ৪:১৯ সময়
ব্রাউজারে ফিরেছে ফেসবুক

প্রায় দেড় ঘণ্টার প্রযুক্তিগত সমস্যার পর আবারও স্বাভাবিক হয়েছে ফেসবুকের ওয়েব সংস্করণ। রোববার (১৯ জুলাই) বিকেলে ডেস্কটপ ও ল্যাপটপ ব্যবহারকারীরা পুনরায় স্বাভাবিকভাবে ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন। এর আগে দুপুর ২টার পর থেকে বাংলাদেশের অনেক ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন। অনেকের স্ক্রিনে ত্রুটি বার্তা দেখা যায়, আবার কারও ক্ষেত্রে নিউজ ফিড লোড হচ্ছিল না বা অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছিল না।


তবে এই বিভ্রাটের মধ্যেও মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের বড় একটি অংশ স্বাভাবিকভাবেই সেবা পেয়েছেন। ফলে সমস্যাটি মূলত ওয়েব সংস্করণেই সীমাবদ্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে।


প্রায় দেড় ঘণ্টা পর ধীরে ধীরে সেবা স্বাভাবিক হয়ে আসে এবং ব্যবহারকারীরা আবারও কোনো জটিলতা ছাড়াই ফেসবুক ব্যবহার করতে শুরু করেন। তবে এই সাময়িক বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি