ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন

বিশ্বকাপের সেরা হওয়ার গৌরবের পাশাপাশি রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারও ঘরে তুলেছে ইউরোপের ফুটবল শক্তি স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন

বিশ্বকাপের সেরা হওয়ার গৌরবের পাশাপাশি রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারও ঘরে তুলেছে ইউরোপের ফুটবল শক্তি স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে স্প্যানিশরা। ২০১০ সালের পর এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। আর এই ঐতিহাসিক জয়ের পুরস্কার হিসেবে দলটি পাচ্ছে বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটিরও বেশি টাকা। বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবারের আসরের জন্য ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পুরস্কারের ঘোষণা দেয়। মোট ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার প্রাইজ ফান্ড নির্ধারণ করা হয়, যা আগের বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ফলে শুধু ট্রফিই নয়, অর্থের দিক থেকেও এবারের বিশ্বকাপ হয়ে উঠেছে সবচেয়ে আকর্ষণীয় আসরগুলোর একটি।


বিশ্বচ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটিরও বেশি টাকা। অন্যদিকে ফাইনালে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা ঘরে তুলছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পাচ্ছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যার পরিমাণ প্রায় ৩৫৭ কোটি টাকা। আর চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাইজমানি ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি টাকা।


কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড—প্রত্যেকটি দল পাচ্ছে ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার করে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকের জন্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আর শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাচ্ছে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার করে।


এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্যও ছিল নিশ্চিত অর্থ পুরস্কার। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাচ্ছে ৯০ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে প্রস্তুতি ব্যয় হিসেবে প্রতিটি অংশগ্রহণকারী দলকে দেওয়া হচ্ছে অতিরিক্ত ১৫ লাখ মার্কিন ডলার। অর্থাৎ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকেই ন্যূনতম ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার নিশ্চিত করেছে। অর্থ পুরস্কারের দিক থেকে এবারের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছে। ট্রফি জয়ের আনন্দের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি দলই আর্থিকভাবে বড় ধরনের প্রাপ্তি নিয়ে নিজ দেশে ফিরছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা