ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না থার্ড টার্মিনাল ইরানকে ভয় দেখানোর সুযোগ নেই: আরাগচি এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা: সাবেক অধিনায়ক নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’ ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই যুবকের আত্মহত্যা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ভেসে এসেছে। ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ নামে
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৬, বিকাল ৫:৪৩ সময়
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ভেসে এসেছে। ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ নামে পরিচিত মাছটি রোববার (১৯ জুলাই) বিকেলে চর গঙ্গামতি সৈকতে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। অস্বাভাবিক আকৃতির এই মাছের খবর ছড়িয়ে পড়তেই সেটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, মোটরসাইকেলে চর গঙ্গামতি এলাকায় যাওয়ার সময় সৈকতের বালুচরে অচেনা আকৃতির একটি মৃত মাছ দেখতে পান তিনি। তার ধারণা, রাতের জোয়ারের স্রোতে গভীর সমুদ্র থেকে মাছটি উপকূলে ভেসে এসেছে।


স্থানীয় পর্যটন ও পরিবেশকর্মী কে এম বাচ্চু বলেন, কুয়াকাটা উপকূলে এর আগে এমন মাছ দেখা যায়নি। তার মতে, সমুদ্রস্রোতের পরিবর্তনের কারণে মাছটি গভীর সমুদ্র থেকে উপকূলে চলে এসেছে, যা একটি ব্যতিক্রমী ঘটনা। গবেষকদের মতে, মাছটি ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ বা ‘ফাইলফিশ’ প্রজাতির। ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এটি গভীর সমুদ্রে বসবাসকারী একটি বিরল মাছ। পরিবেশগত পরিবর্তন, ঝড়ো আবহাওয়া, সমুদ্রস্রোতের অস্বাভাবিকতা কিংবা অসুস্থতার কারণে এ ধরনের মাছ কখনো কখনো মৃত অবস্থায় উপকূলে ভেসে আসতে পারে। তবে এমন ঘটনা খুবই বিরল।


বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, মাছটির বৈজ্ঞানিক নাম আলুটেরাস মনোসেরোস। এর দেহ চ্যাপ্টা এবং চামড়া মোটা ও খসখসে হওয়ায় এটি ‘লেদারজ্যাকেট’ নামে পরিচিত। মাথার ওপর থাকা সরু কাঁটা এই প্রজাতির অন্যতম বৈশিষ্ট্য। সাধারণত গভীর সমুদ্রের প্রবাল ও পাথুরে এলাকায় এদের বসবাস। শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট চিংড়িজাতীয় প্রাণী, শামুকসহ বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী এদের প্রধান খাদ্য।


কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে এটিকে ফাইলফিশ প্রজাতির মাছ বলেই ধারণা করা হচ্ছে। এ ধরনের বিরল সামুদ্রিক প্রাণী উপকূলে ভেসে এলে গবেষণা ও সংরক্ষণের স্বার্থে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন। সম্প্রতি কুয়াকাটা উপকূলে একের পর এক বিরল সামুদ্রিক মাছ ও প্রাণী ভেসে আসার ঘটনায় উদ্বেগ ও আগ্রহ—দুই-ই বেড়েছে গবেষকদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রস্রোতের পরিবর্তন এবং বৈরী আবহাওয়ার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?