ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু, যোগাযোগ বন্ধ

রাঙামাটির কাউখালী–রানীরহাট সড়কের একটি বেইলি সেতু মেরামতের মাত্র দুই দিনের মাথায় আবারও ভেঙে পড়েছে। অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৫ সময়
রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু, যোগাযোগ বন্ধ

রাঙামাটির কাউখালী–রানীরহাট সড়কের একটি বেইলি সেতু মেরামতের মাত্র দুই দিনের মাথায় আবারও ভেঙে পড়েছে। অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুর পাটাতন ভেঙে গেলে ট্রাকটি সেতুর ওপরই আটকে যায়। এতে কাউখালী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহেও একই সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামতের পর মঙ্গলবার থেকে আবার যান চলাচল শুরু হলেও সেই স্বস্তি স্থায়ী হয়নি।


স্থানীয়দের অভিযোগ, পাশের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচল করায় জরাজীর্ণ বেইলি সেতুগুলো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেতুতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও সেই নির্দেশনা কার্যত মানা হচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আটকে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়ার পর দ্রুত সেতুর পাটাতন মেরামতের কাজ শুরু করা হবে, যাতে স্বাভাবিক সড়ক যোগাযোগ দ্রুত পুনরুদ্ধার করা যায়।


তারা আরও জানান, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সংশ্লিষ্ট স্থানে একটি কংক্রিটের সেতু নির্মাণের কার্যাদেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, কাউখালী–রানীরহাট সড়কের প্রায় আট কিলোমিটার অংশে থাকা চারটি বেইলি সেতুর বেশিরভাগই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে কয়েকটিতে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হলেও অগ্রগতি ধীর হওয়ায় ভোগান্তি কমছে না। এ ঘটনায় বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হওয়ায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ বেড়ে

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী