ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

প্রশ্নফাঁস নিয়ে গভীর রাতে ভিডিও, তরুণদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদি

ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকলেও, এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ১১:২৪ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ১১:২৪ সময়
প্রশ্নফাঁস নিয়ে গভীর রাতে ভিডিও, তরুণদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদি

ভারতে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকলেও, এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে তরুণদের ইতিবাচক মতামত ও গঠনমূলক পরামর্শ তাঁকে অনুপ্রাণিত করেছে। তিনি শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।


এর আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের মতো ঘটনা লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে লক্ষ্যেই দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, প্রশ্নফাঁসসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে এবং মন্ত্রিসভার অনুমোদনের পর বিষয়টি সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়া হবে।


এদিকে প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় সরকার কয়েকটি প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ এক কর্মকর্তাকে অন্য মন্ত্রণালয়ে বদলি এবং জাতীয় পরীক্ষাবিষয়ক সংস্থার ৪৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।


তবে আন্দোলনকারীরা বলছেন, এসব পদক্ষেপ যথেষ্ট নয়। তাদের মূল দাবি এখনো শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য কার্যকর বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। অন্যদিকে সরকারি সূত্রের দাবি, শিক্ষামন্ত্রীর প্রতি সরকারের আস্থা অটুট রয়েছে এবং তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প