ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের অর্থের বিনিময়ে সেবা নেওয়া ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, বিকাল ৫:৫৯ সময়
এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রে তাদের অর্থের বিনিময়ে সেবা নেওয়া ব্যবহারকারীদের জন্য নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে। এই সেবার মাধ্যমে তাৎক্ষণিক অর্থ লেনদেন, ক্যাশব্যাক এবং জমাকৃত অর্থের ওপর বার্ষিক মুনাফার সুবিধা পাওয়া যাবে। এক্সের তথ্য অনুযায়ী, এক্স মানি ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে, যা সঙ্গে সঙ্গে মোবাইলভিত্তিক অর্থ পরিশোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যাবে। পরে ব্যবহারকারীদের একটি বাস্তব (ফিজিক্যাল) ভিসা ডেবিট কার্ডও দেওয়া হবে।


নতুন কার্ডের মাধ্যমে বিদেশে লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের স্বয়ংক্রিয় টাকা উত্তোলন যন্ত্র (এটিএম) থেকে বিনা খরচে নগদ অর্থ তোলার সুবিধাও থাকবে। ফলে বাড়তি খরচ ছাড়াই দ্রুত অর্থ আদান-প্রদান করা সম্ভব হবে। এক্সের প্রিমিয়াম প্লাস গ্রাহকেরা জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা পাবেন। এ ছাড়া নির্দিষ্ট কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও থাকবে। সরাসরি বেতন বা অর্থ জমার সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই সেই অর্থ ব্যবহার করা যাবে।


এই সেবা চালুর মাধ্যমে এক্সকে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা এবং অন্যান্য ডিজিটাল সেবার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনায় আরেক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ