ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার খেলতে পারবেন না বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে শিল্পে গ্যাস-সংকট ইরানে রাতভর মুহুর্মুহু হামলা যুক্তরাষ্ট্রের দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রের শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট, সংস্কৃতি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

ইরানে এবার ‘শক্ত আঘাত’ হানার পালা আমাদের: ট্রাম্প

জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সতর্কবার্তায় তিনি
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ইরানে এবার ‘শক্ত আঘাত’ হানার পালা আমাদের: ট্রাম্প

জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সতর্কবার্তায় তিনি বলেন, হামলার জবাব দিতে এখন যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং এবার পাল্টা প্রতিক্রিয়া দেখানোর সময় এসেছে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও তার আগে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত আঘাত’ হানার ইঙ্গিত দিয়ে বলেন, পরিস্থিতি কোন দিকে যাবে, তা সময়ই নির্ধারণ করবে।


প্রেসিডেন্টের এই বক্তব্যের অল্প সময়ের মধ্যেই বৃহস্পতিবার ভোরে ইরানের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান হামলা চালানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড। অভিযানে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। হামলার পর ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন তারা।


সূত্র: আল জাজিরা।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?