ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট, সংস্কৃতি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

সব ধরনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পীর
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট, সংস্কৃতি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা

সব ধরনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পীর ঢাকায় নির্ধারিত একক কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই আয়োজন আপাতত বন্ধ রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী কনসার্ট আয়োজন সম্ভব হয়নি।


বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকরা জানান, আকস্মিক এই সিদ্ধান্তে দর্শকদের পাশাপাশি শিল্পী, পৃষ্ঠপোষক, অংশীদার প্রতিষ্ঠান এবং আয়োজনসংশ্লিষ্ট সবাই হতাশ হয়েছেন। টিকিট কিনেছেন এমন দর্শকদের জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, কনসার্টের সব টিকিটের মূল্য সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। নির্ধারিত টিকিট বিক্রয় প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ ফেরতের কার্যক্রম পরিচালিত হবে এবং এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা আগামী রোববারের মধ্যে জানানো হবে।


তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করলেও কনসার্ট স্থগিতের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে আকস্মিক এই সিদ্ধান্ত নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে নানা আলোচনা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প