ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রের

ঢাকার ধামরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র। মাটিবাহী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন কিশোর
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, সকাল ৯:৫৯ সময়
ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় প্রাণ গেলো দুই স্কুলছাত্রের

ঢাকার ধামরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র। মাটিবাহী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন কিশোর ছিটকে পড়লে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কের আইঙ্গন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মাটিবাহী ডাম্প ট্রাক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা সেটিকে অতিক্রম করার চেষ্টা করে। একই সময়ে অটোরিকশার পেছনে থাকা মোটরসাইকেলটিও ওভারটেক করতে গেলে ট্রাকের সামনে চলে আসে। এরপর ডাম্প ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।


স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই স্কুলছাত্রকে মৃত ঘোষণা করেন। আহত অপর কিশোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নিরাপত্তা জোরদার এবং কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী