ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল মাইর তো ওরা খায় নাই, খাইছি আমরা: নাসীরুদ্দীন পাটওয়ারী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দিনকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস সরকারে থাকলেও আমরা রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলে যাইনি: ইশরাক হোসেন এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা মন্ত্রণালয়-শিক্ষা ভবনে প্রতিদিন সহস্রাধিক শিক্ষকের ভিড়

কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪০ সময়
কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতীত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি মন্তব্য করেন, কোনো সরকারই চিরস্থায়ী নয় এবং ক্ষমতায় থাকা অবস্থায় আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা জরুরি। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত শিক্ষার্থী আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান আহত আলিফের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে আর কোনো রাজনৈতিক সহিংসতার ঘটনা কাম্য নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত। কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হওয়া প্রয়োজন, কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।


হবিগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এনসিপি নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে হামলার প্রকৃত ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, জনগণ কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস বা কর্তৃত্ববাদী পরিবেশ আর দেখতে চায় না। তাই আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখা এবং সবার জন্য সমান বিচার নিশ্চিত করা প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প