ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

৬ জানুয়ারি থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

উত্তরা-মতিঝিল রুটে ভ্রমণকারীদের জন্য সুখবর। উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ২:২১ সময়
৬ জানুয়ারি থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল ছবি : সংগৃহীত
উত্তরা-মতিঝিল রুটে ভ্রমণকারীদের জন্য সুখবর। উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই রুটে যাত্রী চাহিদা থাকায় আগামী ৬ জানুয়ারি থেকে রাত ৮টা পর্যন্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে মেট্রোরেল চলাচল করতে পারে।

গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, মেট্রোরেলের সর্বশেষ ট্রিপ রাত ৮টায় মতিঝিল স্টেশন ছাড়বে বলে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে হয়েছে। জনবল ও আনুষঙ্গিক সবকিছু ম্যানেজ হলে আগামী ৬ জানুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে।

বুধবার মেট্রোরেলের জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার সময় ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় একটি ব্রিফিং ডেকেছেন। তবে কী নিয়ে বিফ্রিং হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এর আগে, গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, ১৩ ডিসেম্বর দুটি স্টেশন চালুর পর মেট্রোরেলের মোট ১৭টি স্টেশন চালু হয়ে যাবে। তখন চালু হওয়ার বাকি থাকবে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। তবে আমরা রাত-দিন কাজ করছি। আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি দুই স্টেশন চালু করা। কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না। সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।

প্রসঙ্গত, বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু