ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান

হরমুজ প্রণালিকে ঘিরে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে—এমন
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৮ সময়
হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান

হরমুজ প্রণালিকে ঘিরে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে—এমন খবর স্পষ্টভাবে অস্বীকার করেছে তেহরান। একই সময়ে আঞ্চলিক কয়েকটি দেশ পর্দার আড়ালে উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ইরান ও ওমানের নৌযান চলাচলের জন্য একটি অস্থায়ী একক নৌপথ তৈরির বিষয়ে আলোচনা চলছে। তেহরানের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে পারস্পরিক আস্থা তৈরির গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। তবে ইরানি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবরের সত্যতা নেই বলেও দাবি করেছে দেশটি।


কূটনৈতিক তৎপরতা চললেও সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা আনেনি ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের হুমকির জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় সামরিক কমান্ড।


বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও সামরিক সতর্কতা বহাল থাকায় অঞ্চলটির পরিস্থিতি এখনও সংবেদনশীল পর্যায়েই রয়েছে।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী