ঢাকা | |
সংবাদ শিরোনাম :

হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১১ সময়
হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৪ আগস্ট) তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ এখনও রয়েছে।


এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানি কর্মকর্তারা আলোচনার আগ্রহ প্রকাশের আগে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছিল। তবে যুদ্ধের পরিবর্তে তিনি কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার ভাষ্য, মানুষের প্রাণহানি এড়াতেই তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতা চান। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।


এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে—এমন দাবি নাকচ করেছিলেন। সেই বক্তব্যের পরই ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


সূত্র: মিডল ইস্ট আই

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা