ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্ষাকালে রান্নাঘরের যেসব ভুলে পেটের অসুখ বয়ে আনে ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রা বাংলাদেশি টাকা প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালির ট্রাফিকের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান দেশ যেন আর কখনোই পরনির্ভরশীল না হয়: পররাষ্ট্রমন্ত্রী

দেশ যেন আর কখনোই পরনির্ভরশীল না হয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ যেন কখনোই পরনির্ভরশীল বা ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:২ সময়
দেশ যেন আর কখনোই পরনির্ভরশীল না হয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ যেন কখনোই পরনির্ভরশীল বা ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত না হয়। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ‘বাংলাদেশ প্রথম’ এবং সেই নীতিকে বাস্তবায়ন করাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের পরবর্তী সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। সে সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তার ভাষ্য অনুযায়ী, তখন সরকারের সামনে প্রধান তিনটি লক্ষ্য ছিল—প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করা।


তিনি দাবি করেন, নানা প্রতিকূলতার মধ্যেও এসব লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। তার মতে, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং জনগণের রায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরাও নির্বাচনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বলে তিনি উল্লেখ করেন।


জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পাশাপাশি আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতিও তিনি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?

প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?