ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তুলেছে
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৫ সময়
জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন দাবি করেছেন, প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের অসম্পূর্ণ ও বিকৃত চিত্র তুলে ধরা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় শহীদ পরিবারের সদস্য ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তারা অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে যান।


অনুষ্ঠান থেকে বেরিয়ে আখতার হোসেন বলেন, এটি রাষ্ট্রীয় আয়োজন হলেও প্রামাণ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরা হয়নি। তার অভিযোগ, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ এবং সেখান থেকে ঘোষিত এক দফা দাবির বিষয়টি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে অন্য একটি রাজনৈতিক বক্তব্যকে সেই ঘোষণার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রামাণ্যচিত্রের ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করা হলেও তার বিশ্বাস, এই উপস্থাপনাটি সচেতনভাবেই করা হয়েছে।


এদিকে প্রদর্শনী চলাকালে প্রতিবাদের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এনসিপির অভিযোগ, প্রতিবাদের সময় প্রতিমন্ত্রীর অনুসারীদের সঙ্গে তাদের নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই দলটি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়। জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামও এ ঘটনার সমালোচনা করে বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আয়োজনের মতো মনে হয়েছে। তার অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রতিবাদ জানালে এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?

প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?