ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ জামায়াত নেতা আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের বাহাত্তরের সংবিধানকে খাটো করার সুযোগ নেই: ড. কামাল হোসেন

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময়
জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমির

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়; বরং জনগণের দাবিগুলো সরকারের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া। একই কর্মসূচি শুধু রাজধানীতেই নয়, সারা দেশেও পালিত হচ্ছে বলেও জানান তিনি। ডা. শফিকুর রহমান সরকারের দায়িত্বশীল কোনো প্রতিনিধি বা মন্ত্রীকে ঘটনাস্থলে এসে জনগণের দাবিপত্র গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দাবি বাস্তবায়ন হলে সরকারকে ধন্যবাদ জানানো হবে, আর বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে।


পুলিশের প্রতি তিনি অনুরোধ জানান, জনগণের দাবিগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি তাদের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী