ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। এছাড়া এখনো অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৫ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:৫ সময়
ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। এছাড়া এখনো অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বন্যাদুর্গত মানুষের সহায়তায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্যজুড়ে এক হাজার ৯০০টিরও বেশি ত্রাণকেন্দ্র চালু করা হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।


সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে আসামের ২৫টি জেলার প্রায় ১১ লাখ মানুষ বন্যার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। অনেক এলাকায় ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।


ভারতে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা দেয়। চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ