ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৭ হাজার কোটি টাকা জরিমানা

কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

ন্যাটো জোটের প্রতিরোধক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া আগামী কয়েক সপ্তাহ থেকে শুরু করে আগামী কয়েক বছরের মধ্যে জোটের কোনো
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৬ সময়
কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

ন্যাটো জোটের প্রতিরোধক্ষমতা পরীক্ষা করতে রাশিয়া আগামী কয়েক সপ্তাহ থেকে শুরু করে আগামী কয়েক বছরের মধ্যে জোটের কোনো সদস্যদেশে সীমিত হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সম্ভাব্য হামলার ধরন হিসেবে স্থলপথে সীমিত অনুপ্রবেশ, সাইবার আক্রমণ, নাশকতা কিংবা বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের কথা বলা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, চলতি শরৎকাল থেকে ২০২৯ সালের মধ্যে পূর্ব ইউরোপের কোনো ন্যাটো সদস্যদেশকে লক্ষ্য করে রাশিয়া সীমিত পরিসরে সামরিক কিংবা গোপন অভিযান চালানোর চেষ্টা করতে পারে। এর মাধ্যমে জোটের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন দুর্বল করাই মস্কোর অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন ছিল, ইউক্রেনের যুদ্ধে ব্যস্ত থাকার কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য কোনো দেশে সরাসরি হামলার ঝুঁকি নেবেন না। তবে নতুন মূল্যায়নে সেই অবস্থান থেকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলের দেশগুলোকে সম্ভাব্য রুশ উসকানি নিয়ে সতর্ক করেছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা, সশস্ত্র উসকানি এবং এমন হামলা, যার দায় পরে অন্য দেশের ওপর চাপানো হতে পারে।


সাম্প্রতিক কয়েকটি ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত সপ্তাহে পোল্যান্ডের একটি গ্রামের কাছে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। এর কিছুদিন পর জার্মানির লাইপজিগ-হ্যালে বিমানবন্দরে একটি ইউক্রেনীয় কার্গো বিমানের কাছ থেকে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন উদ্ধার করা হয়। ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং জার্মান কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করে।


লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্টাস কাউনাসও সতর্ক করেছেন, ইউরোপকে বিভক্ত করা এবং ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে দিতে মস্কো সাজানো হামলার কৌশল নিতে পারে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিংও রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়ার যে ধরনের উসকানিমূলক তৎপরতার খবর সামনে আসছে, তা বড় ধরনের হুমকির সামান্য অংশ মাত্র।


মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সম্ভাব্য রুশ পদক্ষেপের মধ্যে সাইবার হামলা, নাশকতা, পরিচয় গোপন রাখা সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে সীমিত অভিযান এবং ন্যাটোর পূর্বাঞ্চলে ছোট পরিসরে স্থল অনুপ্রবেশ থাকতে পারে। তবে সরাসরি স্থল হামলার সম্ভাবনা তুলনামূলক কম হলেও সময়ের সঙ্গে এর ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।


কারণ, ন্যাটোর কোনো সদস্যদেশ আক্রান্ত হলে জোটের পারস্পরিক প্রতিরক্ষা ধারা কার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। এই ধারায় একটি সদস্যের ওপর সশস্ত্র হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। তবে গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে রাশিয়া রাজনৈতিক হস্তক্ষেপ, সাইবার আক্রমণ, নাশকতা এবং অন্যান্য মিশ্র কৌশলকে বেশি গুরুত্ব দিতে পারে। কারণ সামরিক শক্তির দিক থেকে ন্যাটোর মতো জোটকে সরাসরি মোকাবিলা করা মস্কোর জন্য অত্যন্ত কঠিন।


ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, জোট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা সামরিক জোটের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলে সাম্প্রতিক ঘটনাগুলোর পর সম্ভাব্য রুশ পদক্ষেপ নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ আরও গভীর হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান