ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ নাটোরকে আধুনিক আবাসন, উন্নত হাসপাতাল, যোগাযোগব্যবস্থা ও পর্যটনবান্ধব সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী

ঐতিহাসিক ও পর্যটনসমৃদ্ধ নাটোরকে আধুনিক আবাসন, উন্নত হাসপাতাল, যোগাযোগব্যবস্থা ও পর্যটনবান্ধব সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাবে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শুক্রবার বিকেলে নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, বলনতা সেন, রানী ভবানী ও বিখ্যাত মিষ্টান্ন কাঁচাগোল্লার জন্য পরিচিত নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে। উত্তরা গণভবন, রাজবাড়ী, হালতি বিল ও চলনবিলসহ জেলার বিভিন্ন স্থানে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, নাটোরে পর্যটনের সম্ভাবনা থাকলেও পর্যটকদের থাকার মতো পর্যাপ্ত আবাসন ও প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। ফলে দেশের অনেক মানুষ নাটোরের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বিস্তারিত জানেন না। পর্যটকদের অবস্থানের সুবিধার্থে আবাসন, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে।


দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে আফরোজা খানম জানান, সারা দেশে ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব স্থানের উন্নয়ন করা হবে। তিনি বলেন, উত্তরবঙ্গে নাটোরের মতো এত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী পর্যটন এলাকা আর নেই। তাই এখান থেকেই পর্যটন উন্নয়নের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


মন্ত্রী আরও বলেন, সারা দেশের পর্যটন স্থানগুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকার দিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষের প্রত্যাশা ও স্বপ্ন পূরণ করাই তার দায়িত্ব। উত্তরা গণভবন পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান