ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়? চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী, বিমানবন্দরে আটক প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ

৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে দক্ষিণ সুদান ও আবেই সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৬, দুপুর ৩:২৬ সময়
৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে দক্ষিণ সুদান ও আবেই সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার পাঁচ দিনের সরকারি সফরে তিনি দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশে যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি সেনা কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের দায়িত্ব ও কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সেনাসদস্যদের ভূমিকা, দায়িত্ব পালন এবং মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।


এ ছাড়া সফরকালে দক্ষিণ সুদান ও আবেইয়ের সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্মকর্তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সেনাপ্রধানের এই সফরে শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া