পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার ১২ আগস্ট সকালে প্রকল্পের অভ্যন্তরে একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত রুশ নাগরিক দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর কার্যালয়েই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন