ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডলারের বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও কম্পিউটার উদ্ধারের মামলায় ছয় বিদেশি নাগরিকের জামিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাতে যেসব ৩ খাবার এড়িয়ে চলবেন মোংলা হয়ে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন কুঁড়ি স্পোর্টস শিল্পাঞ্চলে সহিংসতা কঠোরভাবে দমনের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের মাগুরায় যুবদল নেতা হত্যার নেপথ্যে স্বর্ণ লুটের বিরোধ, পুলিশের দাবি দিল্লির স্কুলে খেলাধুলার ক্লাস শেষে অজ্ঞান হয়ে ৯ বছরের ছাত্রীর মৃত্যু সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ, অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে শিশুসহ ৪৪ জনের মৃত্যু

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ১১ আগস্ট দেশটির জাতীয়
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:২৭ সময়
৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে শিশুসহ ৪৪ জনের মৃত্যু

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ১১ আগস্ট দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ৯০ জন যাত্রী ধারণক্ষমতার ফেরিটিতে প্রায় ১২০ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জন শিশু ছিল বলে হ্রদের এক কর্মকর্তা জানিয়েছেন।


দুর্ঘটনার পর ৭৭ জনকে জীবিত উদ্ধার করে হ্রদের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফেরিটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা ইউনিট জানিয়েছে, টিকিট বিক্রির নিবন্ধিত তথ্য অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও পাঁচজন ক্রু সদস্য ছিলেন। টিকিট কাটার বয়স হয়নি—এমন শিশু কতজন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া ফেরিটির দিকে কয়েকটি দ্রুতগতির নৌযান এগিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের ওপর দিয়ে একটি হেলিকপ্টারও উড়তে দেখা যায়। পাশাপাশি পানির নিচে নিখোঁজদের সন্ধানে বিশেষ অনুসন্ধানকারী দল মোতায়েন করা হয়েছে।


জানা গেছে, দেশটির গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার এই জলযানটি উত্তরাঞ্চলীয় কারিবা শহরের সঙ্গে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে সাধারণ মানুষকে পারাপারের কাজে ব্যবহৃত হতো। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী