ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ইউরোপের দেশগুলো রুশ পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় জাহাজ জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৬, সকাল ৯:৩১ সময়
ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

ইউরোপের দেশগুলো রুশ পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপীয় জাহাজ জব্দ করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ১২ আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুতিন বলেছেন, প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী রাশিয়া ইউরোপীয় জাহাজ জব্দ করতে প্রস্তুত রয়েছে।


ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনকারী কথিত ‘ছায়া বহর’-এর কয়েকটি জাহাজ আটকে দেওয়ার পর পুতিনের এই হুঁশিয়ারি সামনে এলো। ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিতে জব্দ করা তেল ও অন্যান্য পণ্য বিক্রির অনুমতি দেওয়াকে পুতিন ‘জলদস্যুতা ও ডাকাতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।


রুশ প্রেসিডেন্ট জানান, এ ধরনের পদক্ষেপের উপযুক্ত জবাব দিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় বহরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে পুতিন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তার দাবি, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আর্কটিকে ন্যাটো নিজেদের সামরিক প্রভাব বাড়িয়ে উত্তেজনা উসকে দিচ্ছে। রাশিয়ার সীমান্তের কাছে নতুন সামরিক-রাজনৈতিক জোট গঠন এবং বিভিন্ন ধরনের অস্ত্র মোতায়েনের কারণে মস্কোর নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌমহড়া অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার আসন্ন যৌথ সামরিক মহড়ার মাত্র এক সপ্তাহ আগে। এই অঞ্চলে উত্তেজনা বাড়ার পেছনে উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধিকেও দায়ী করছে ইউক্রেন ও দক্ষিণ কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্প্রতি অভিযোগ করেছেন, ইউক্রেনে প্রাণঘাতী বিমান হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ও সেনা ব্যবহার করছে। তার মতে, এ ধরনের সামরিক সহযোগিতা পূর্ব এশিয়ার দেশগুলোর জন্যও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে। রুশ ও ইউরোপীয় জাহাজ জব্দকে কেন্দ্র করে পুতিনের এই পাল্টা হুঁশিয়ারি ইউরোপ ও রাশিয়ার মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে