সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রথম দফার প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৩১ জন ম্যাজিস্ট্রেট অংশ নেন।
তিনি বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে দেশের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে
তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করা ছাড়া আমাদের কোনো গতন্তর নেই। কাজেই আপনাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এ নির্বাচন শুধু আমাদের বিষয় নয়। পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারি তাহলে সামনে খারাপ দিন অপেক্ষা করছে। এক্ষেত্রে আর্থিক, সামাজিকসহ নানাভাবে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ৫দিন আপনাদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন