ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আজ দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি সাইবার অভিযান চালাতে বেসরকারি কোম্পানিকে আইনি সুযোগ করে দিলেন ট্রাম্প ‘সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল' হাজার শয্যায় উন্নীত নিউরো সায়েন্সেস হাসপাতাল বিগত সময়ে দক্ষতা বৃদ্ধির নামে ব্যাপক দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বস্তির সবজির এখন চড়া দাম সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ করা হচ্ছে: পরওয়ার ইরানের পরমাণু কর্মসূচি নয়, তেলের দাম কমানোই লক্ষ্য: জেডি ভ্যান্স

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৯ সময়
১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


র‍্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। জেলার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল শুরু হয়। রাতেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই টহল অব্যাহত থাকে।


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। সেখানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথই বন্ধ রাখা হয়েছে। কমপ্লেক্সের চারপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।


সমাধিসৌধ এলাকায় পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি আট প্লাটুন আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ