ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টুইট করে হরমুজ প্রণালি দখল করা যাবে না: ইরান রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার বিচ্ছেদ হলে জর্জিনাকে প্রতি মাসে বড় অঙ্কের টাকা দিতে হবে রোনালদোর আজ দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি সাইবার অভিযান চালাতে বেসরকারি কোম্পানিকে আইনি সুযোগ করে দিলেন ট্রাম্প ‘সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল' হাজার শয্যায় উন্নীত নিউরো সায়েন্সেস হাসপাতাল

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি জ্বালানি স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৬, দুপুর ১১:৫৬ সময়
রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি জ্বালানি স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানিয়েছে, গত রোববার বিমানবন্দর এলাকার ওই জ্বালানি স্টেশনে বিপুল পরিমাণ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর মামলা হলে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানা গেছে। এদিকে আলোচিত এই ডাকাতির ঘটনায় তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তথ্য তুলে ধরবেন।


ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত ডাকাতি মামলার অগ্রগতি এবং গ্রেপ্তারের বিষয়টি জানাতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং কয়েকজনকে গ্রেপ্তারকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ