ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

বাবার জানাজার পর ফের কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা জেমস

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৫৭ সময়
বাবার জানাজার পর ফের কারাগারে সাবেক ছাত্রলীগ নেতা জেমস

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাটোর জেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। জানাজা ও দাফন শেষে কড়া পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ১৫ আগস্ট রাতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা বুড়াদরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জেমসের বাবা আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।


পরিবার সূত্রে জানা গেছে, জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর কারাগারে থাকা জেমসকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। আবেদন মঞ্জুর হওয়ার পর শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।


কারাগার থেকে বের হয়ে কঠোর পুলিশি পাহারায় নিজ বাড়িতে পৌঁছান জেমস। দীর্ঘদিন পর বাবার মরদেহ, স্ত্রী-সন্তান ও স্বজনদের সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়েন জেমস। পরে বাবার জানাজায় অংশ নেন। জেমসের বাবার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নাটোর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এমদাদুল হক আল-মামুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন।


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাবার মৃত্যুর কারণে আদালতের অনুমতি সাপেক্ষে রাকিবুল হাসান জেমসকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি জেমস। ওই ঘটনার পর তিনি পলাতক ছিলেন। চলতি বছরের ২১ জুন রাতে অসুস্থ বাবাকে দেখতে নাটোর শহরের বড়গাছা এলাকার নিজ বাড়িতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি নাটোর জেলা কারাগারে বন্দি রয়েছেন। বাবার মৃত্যুর পর মাত্র দুই ঘণ্টার জন্য কারাগারের বাইরে এসে জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেলেও নির্ধারিত সময় শেষে আবার তাকে কারাগারে ফিরে যেতে হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?