ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক ফুল স্পিডে চালু থাকবে: ইসি

ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পুরোদমে সচল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।
  • আপলোড সময় : ২ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২ জানুয়ারী ২০২৪, সকাল ৯:৮ সময়
ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক ফুল স্পিডে চালু থাকবে: ইসি ছবি : সংগৃহীত
ভোটের দিন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পুরোদমে সচল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে। আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে। 

সোমবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমেও নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে। 

এছাড়াও ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন, এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?